ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা

আজ ২৬/১১/২০২৫ খ্রি: তারিখ পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বাসস্ট্যান্ড বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুর রহমান শেখ নেতৃত্ব প্রদান করেন। মোবাইল কোর্টে ০৩ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিতরণ করার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আনুমানিক ১৩.৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ঠাকুরগাঁও জেলার আনসার সদস্য মোবাইল কোর্টে সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

17 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago