ময়মনসিংহে জনউদ্যোগের আয়োজনে ‘সড়কে চলুন নিয়ম মেনে’ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ময়মনসিংহে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ‘সড়কে চলুন নিয়ম মেনে’ শ্লোগানে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সিটি কর্পোরেশনের বাতিরকল মোড়ে এ কার্যক্রমের আয়োজন করে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন জনউদ্যোগ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখা। ক্যাম্পেইনে সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি। কর্মসূচিতে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা ট্রাফিক আইন মানা, সিগনাল অনুসরণ, রাস্তার বাম পাশ খালি রাখা এবং পথচারীদের নিরাপদ পথচলার পরিবেশ তৈরিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জনউদ্যোগ সদস্য আলি ইউসুফ বলেন,
ময়মনসিংহ শিক্ষা ও সংস্কৃতির নগরী। এখানে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিরাপদে রাস্তা পার হওয়া নাগরিকের মৌলিক অধিকার।
নিসচা ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন,
ট্রাফিক আইন না মানলে সড়ক কখনোই নিরাপদ হবে না। চালক থেকে পথচারী-সবারই আইন মেনে চলা জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনউদ্যোগ সদস্য আতাউর রহমান, জহিরুল আমীন রুবেল, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং জনউদ্যোগের সদস্য সচিব শাখাওয়াত হোসেন।
ক্যাম্পেইনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষার্থীসহ আইইডির কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেন।
আয়োজকদের মতে, নাগরিক সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

49 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

60 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago