সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দুমকি উপজেলায়, অবসরপ্রাপ্ত সশস্র বাহিনী কল্যাণ সোসাইটির (অসকস)উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলার নতুন বাজার স্টার চাইনিজ রেস্তোরাঁয় অসকস দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন ফরাজি,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এ্যাড.আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজলুল হক ও সার্জেন্ট মোঃ মাসুদ খান।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো একযোগে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিতভাবে আক্রমন পরিচালনা করেন।সশস্ত্র বাহিনী এ দিবস শুধু সামরিক শক্তির প্রতীক নয়,বরং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। সশস্ত্র বাহিনী দিবস আমাদের শেখায়ঐক্য,সাহস ও দেশপ্রেম। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অসকস এর উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…