সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের একমাত্র সরকারি এমপিওভুক্ত সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসার অফিসকক্ষে প্রতিষ্ঠান প্রধান, এসিটি এবং সংশ্লিষ্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’র নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শিক্ষা উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন- শিক্ষার্থী সংগ্রহে উঠান বৈঠক করা, জনসংযোগ করা, নিয়মনীতি অক্ষুন্ন রাখা ইত্যাদি।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই উন্নতির চাবিকাঠি। তাই কোনক্রমেই শিক্ষাচ্যূত হওয়া চলবে না।”
উপস্থিত জনাব রাকিবুল রকি শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, “ডিজিটাল শিক্ষামাধ্যম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, দক্ষ শিক্ষক তৈরি, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। এসব উদ্যোগ শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে।”
এনটিআরসিএ (২য় ব্যাচ) নিয়োগপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মিয়া সুলেমান তাঁর বক্তব্যে শিক্ষার শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “শিক্ষা শুধু ভালো নম্বর পাওয়ার জন্য নয়, এটি মানুষের অন্তর্নিহিত আলোকে জাগ্রত করে। জ্ঞান মানুষকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন পূরণের পথ দেখায় এবং এগিয়ে যাওয়ার সাহস জোগায়।”
সভা শেষে উপস্থিত সকল সদস্য শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…