আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা এবং র্যালি করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দলটির আমির শফিকুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।
নিষেধাজ্ঞার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার কারণে দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটতে পারে। তাই দেশের সব জেলা ও মহানগরী নির্বাচনী এলাকায় এই ধরনের কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, “সংগঠন অধস্তন শাখা ও নির্বাচনী প্রার্থীদের এই নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে।”
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। জামায়াত ইতিমধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা পরিচালনা করছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার সাতক্ষীরায় এমন একটি শোভাযাত্রার সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী নামে এক বৃদ্ধ নিহত হন। এর আগে ১৪ নভেম্বর রংপুরে নির্বাচনী প্রচারণার সময় সড়ক দুর্ঘটনায় জামায়াতের এক কর্মী মারা যান।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…