দামুড়হুদায় রাত নামলেই অবাধে চুরি করে বিক্রি হচ্ছে ভৈরব নদী ও কৃষি জমির উর্বর মাটিঃ পুলিশের নাকের ডগা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাটিভর্তি অবৈধ ট্রাক্টর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় রাত নামলেই অবাধে বিক্রি হচ্ছে হাতিভাঙা গ্রামে সরকারিভাবে খনন করা ভৈরব নদীর তীরবর্তী মাটি ও কৃষিজমির উর্বর মাটি। কোন প্রকার নির্দেশনা এবং অনুমতি না থাকলেও এই মাটি বিক্রি করে বিপুল অংকের অর্থ অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন এলাকার চিহ্নিত ভূমিদস্যচক্র।গত দুই সপ্তাহ ধরে উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের ভৈরব নদীর তীরবর্তী স্থান থেকে ১৫/২০ টি অবৈধ ট্রাকযোগে এ মাটি বিক্রয় করা হচ্ছে বিভিন্ন অবৈধ ভাটায়।এলাকার চিহ্নিত ভূমি দস্যুদের এ কর্মযজ্ঞ অবাধে চলার পরেও নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন।ফলে পুলিশের নাকের ডগা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন মাটি ভর্তি অবৈধ ট্রাক্টরগুল।সদরসহ উপজেলার বিভিন্ন এলাকার অসুস্থ বয়স্ক ব্যক্তি শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের প্রতি উদাত্ত আহব্বান জানিয়েছেন উপজেলা যে সকল স্থানে রাতের আঁধার কিংবা দিনে মাটি ভর্তি ট্রাক্টর আটক করে ভূমিদস্যদের শাস্তি নিশ্চিত করার জন্য।

জানা যায়,
প্রায় তিন বছর আগে অর্থাৎ ২০২৩ সালে সরকারি নির্দেশনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে উপজেলায় ভৈরব নদী খনন করা হয়।নদীর জমিতে রাখা খননকৃত এসকল মাটির উপর কলাবাগান সহ বিভিন্ন আবাদ করছেন স্থানীয়রা।পাশাপাশি এ সকল মাটি অনেকেই অবৈধভাবে রাতের আঁধারে কিংবা দিনে চুরি করে বিক্রি করেছিলেন।সেসময় যারা এ মাটি চুরি করে বিক্রি করতে পারেনি কিংবা তাদের অনেকেই আবারও এ মাটি চুরি করে বিক্রি করছেন।একাধিক সূত্র নিশ্চিত হওয়া গেছে হাতিভাঙ্গা গ্রামের আওয়ামী লীগের নেতা দরুদ আলীর নেতৃত্বে দামুড়হুদা সদরের কয়েকজন ভূমিদস্যু প্রতিদিন রাত সাড়ে ৮ থেকে ভোর পর্যন্ত মাটিকাটা দানব যন্ত্র ভেকু মেশিনের সাহায্যে ভৈরব নদের মাটি চুরি করে বিভিন্ন ইটের ভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন।

পাশাপাশি উপজেলার হাউলি ইউনিয়নের তারিনীপুর মাঠে অবৈধভাবে কৃষি জমি খনন করে জয়রামপুর কাঁটালতলার হেড ব্রিকসে বিক্রি করছেন ভূমিদস্য সাইদুল ওরফে সাজেদুল।লোকনাথপুর-পরানপুর মাঠের কৃষি জমি ধ্বংস করে মাটি খনন করছে মহসিন ও লিটন।

স্থানীয়রা নদী থেকে রাতের আঁধারে মাটি ভর্তি ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে অতিষ্ঠ স্থানীয়রা।এ সময় এলাকার মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না।অপরদিকে বসতবাড়ি,রাস্তাঘাট বাজার,শিক্ষা প্রতিষ্ঠান ধুলোয় দূষণ হয়ে পড়েছে।উপজেলার প্রায় সকল এলাকায় দিনের সাথে সাথে রাতভর ফসলে জমির মাটি কাটার উৎসব চলতে আরম্ভ হয়েছ, এবং তা চলমান। সবচেয়ে উদ্বেগের বিষয় হলেন,একটি মাঠের চারপাশে ফসলের সমাহার অথচ এলাকার ভূমি দস্যুরা ঠিক সেই মাঠের মাঝখান থেকে তিন ফসলের কৃষি জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন।

উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রাম দিয়ে বয়ে চলা ভৈরব নদীর তীরবর্তী স্থানের ও কৃষি জমির মাটি রাতের আঁধারে চুরি করে রাত্রিকালীন ডিউটিরত পুলিশ প্রশাসনের সামনে দিয়ে প্রকাশ্যে মাটি বহনকৃত অবৈধ জান ট্রাক্টর দাপিয়ে বেড়ানোর হতাশা প্রকাশ করে উপজেলা সচেতন মহল বলছেন,শুধু দামুড়হুদা সদর ইউনিয়ন নয়,উপজেলার ৮ টি ইউনিয়নে রয়েছেন চিহ্নিত সব মাটি ব্যবসায়ী চক্র সদস্য। তাদের নিয়ন্ত্রণেই চলে প্রতিদিন শত শত মাটি ভর্তি ট্রাক্টর।প্রতিনিয়তই এ সকল মাটি ভর্তি ট্রাক্টর রাতের আঁধার কিংবা দিনের আলোতে প্রকাশ্যে দাপিয়ে বেড়ানোর ফলে আঞ্চলিক সড়কসহ গ্রামীণ সড়ক ভেঙ্গে বেহাল দশা সৃষ্টি হচ্ছে।প্রকৃত অর্থে এ সকল ভূমিদস্যদের থেকে কৃষি জমিকে রক্ষা করতে হলে প্রয়োজন আইনগত কঠোর পদক্ষেপ।

পরিবেশ ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে প্রতিনিয়তই কৃষি জমি থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করছেন অসাধু মাটি ব্যবসায়ী সিন্ডিকেট চক্র। তবে দুর্ভাগ্যজনক যে,এ বিষয়ে পরিবেশ দপ্তরের কর্মকর্তাদেরও নেই কোন মাথা ব্যাথা ?

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান,এ বিষয়ে আমার জানা নেই আর নদীখনের মাটি কোন ব্যক্তিকে বিক্রয়ের অনুমতি দেওয়ার
সুযোগ নাই।একই সাথে যে সকল ব্যক্তিরা অবৈধভাবে মাটি খনন করে কৃষি,কৃষক ও পরিবেশের ক্ষতি সাধন করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।রাতের বেলা
মাটি খননের বিষয়টির সম্পর্কে সুযোগ্য এ কর্মকর্তারা বলেন,ওসি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

22 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

40 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

50 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago