চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ শে নভেম্বর (সোমবার) বেলা ২টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চটকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুলের ছেলে সেলিম (১৮) এবং তারিফের ছেলে তানজিল (১৬)। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল একটি ১১০ সিসি ওয়ালটন মোটরসাইকেল চালিয়ে সেলিমকে নিয়ে এলাকায় ঘুরছিলেন। এক পর্যায়ে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সামনে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তানজিলকে দ্রুত উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে জুরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। সংবাদ পাওয়ার পর দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সাথে ধাক্কা লাগে ফলে দুর্ঘটনাটি ঘটে। তারা দুজনেই পেশায় কৃষি কাজ করতো। ঘটনা জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে গেছে।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ূন কবির বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। করো কোন অভিযোগ না থাকায় ঘটনাস্থলে মৃত্যুবরণকারীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…