ঠাকুরগাঁওয়ে কিশোরীর সম্ভ্রমের ‘দাম’ আড়াই লাখ! সালিশের টাকা ভাগবাটোয়ারা করে বিএনপি নেতাদের ভুরিভোজের অভিযোগ

​ঠাকুরগাঁও সদরের কচুবাড়ি কেষ্টপুর এলাকায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পরবর্তীতে সালিশের নামে টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী কিশোরীর (১৬) সম্ভ্রমের মূল্য আড়াই লাখ টাকা নির্ধারণ করে, সেখান থেকে দেড় লাখ টাকাই নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে ভুরিভোজ করেছেন সালিশকারীরা।
​ঘটনার বিবরণে জানা যায়, কচুবাড়ি কেষ্টপুর এলাকার এনামুল হকের ছেলে রাহেল (৩২) আউলিয়াপুর ইউনিয়নের এক কিশোরীকে (১৬) গত দুই বছরেরও বেশি সময় ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। সম্প্রতি ওই কিশোরী জানতে পারে প্রেমিক রাহেল অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে গত শুক্রবার কিশোরী রাহেলের বাড়িতে উপস্থিত হলে রাহেল, তার বোন ও আত্মীয়-স্বজনরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এমতাবস্থায় উপায় না দেখে ওই কিশোরী বিয়ের দাবিতে প্রেমিক রাহেলের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
​বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং রাতে ওই কিশোরীকে রাহেলের চাচার বাড়িতে আশ্রয়ে রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করে।
​অভিযোগ উঠেছে, আইনি প্রক্রিয়ায় না গিয়ে বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠেন জেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকজন প্রভাবশালী বিএনপি নেতা। এদের মধ্যে রাহেল এর বড় চাচা জেলা বিএনপির নেতা, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল মেম্বার, পুলক মেম্বার, আউলিয়াপুর স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন এবং সালান্দর ইউনিয়ন বিএনপির সভাপতি সহ স্থানীয় কয়েকজন নেতার নাম উঠে এসেছে।
​নেতারা সালিশ বৈঠকের মাধ্যমে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে কিশোরীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করেন এবং ২ লাখ ৫০ হাজার টাকায় বিষয়টি রফা করেন। এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত এই আড়াই লাখ টাকার মধ্যে মাত্র ১ লাখ টাকা ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দেওয়া হয় বা দেওয়ার কথা থাকে, আর বাকি দেড় লাখ টাকাই নেতারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন এবং ভুরিভোজের আয়োজন করেন।
​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতায় আমরা কি তবে বিচারহীনতার সংস্কৃতেই ফিরে যাচ্ছি? একজন ধর্ষকের বিচার আদালতে না হয়ে টাকার বিনিময়ে গ্রাম্য সালিশে হওয়া এবং সেই টাকার ভাগ নেতাদের পকেটে যাওয়া অত্যন্ত লজ্জাজনক।” সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago