ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে হিজাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষের অভিযোগ

হিজাব পরায় কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এরপর ফাতিমা আইমান রুহি নামের ওই ভুক্তভোগী শিক্ষার্থী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরে স্ট্যাটাস দেন। এতে উল্লেখ করেন, “দুপুর একটার পরে টিউশন থেকে ফিরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে হলে আসছিলাম। হঠাৎ প্রাণীবিদ্যা বিভাগের প্রধান স্যার বিপ্লব কুমার শীল একদিকে ডেকে নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ‘তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। বাড়ি কোথায়? বাবার নাম কী? কোন বিভাগে, কোন ইয়ারে পড়ো?’ আমি বললাম, ইংরেজি বিভাগ, অনার্স সেকেন্ড ইয়ার, স্যার। তারপর স্যার বললেন, বাহ! অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, আবার ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট… এত সুন্দরী, মিষ্টিভাষী মেয়ে তুমি নিজেকে এত অন্ধকারে ডুবিয়ে রাখলে হবে? এত আড়াল করে রাখো কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কী বলতে চাচ্ছেন? তিনি বললেন, না… বুঝলেই আর কী করার!আমি জোরে বললাম, স্যার, আপনি কি আমার হিজাব নিয়ে কথা বলছেন? তিনি হঠাৎ বললেন, না! না! মানে… বলতে চাচ্ছি তুমি নিয়মিত ক্লাস করো না, কলেজে আসো না, তাই তোমাকে দেখলাম। আমি বললাম, ‘কীহ! আমি সারাদিন ক্যাম্পাসে থাকি, নিয়মিত ডিপার্টমেন্টে আছি। কলেজের সব টিচাররা আমাকে চেনেন। শুধু ডিপার্টমেন্টে নয়, আমি অডিটোরিয়ামেও নিয়মিত প্রোগ্রামে অংশগ্রহণ করি।

অবশেষে তিনি বললেন, ভেরি গুড। ভালো তো। কিন্তু সাহিত্যের স্টুডেন্ট তো এভাবে থাকে না। তারা আরও এক্সপার্ট থাকে, তাদের দেখলেই বোঝা যায়। আমি রাগান্বিত স্বরে বললাম, আপনার নাম কী স্যার?

বিপ্লব কুমার শীল, প্রাণীবিদ্যা বিভাগ। বললাম ঠিক আছে স্যার, আপনি যা বলতে চাচ্ছেন, সেটা আমি ঠিকই বুঝেছি। এটা বলেই আমি চলে আসছি। তিনি হালকা স্বরে বললেন, এই তুমি রাগ…। আর মুহূর্তের মধ্যে চলে গেলেন। কারণ সেখানে কলেজের বিভিন্ন বিভাগের ছেলে-মেয়েরা ছিলেন, যদি আমার আওয়াজ তাদের কানে পৌঁছাতো পরিস্থিতি হয়তো উল্টো হত। হিজাবফোবিয়া আর কত?

একজন শিক্ষক কি একজন শিক্ষার্থীর সৌন্দর্য নিয়ে কথা বলার অধিকার রাখে? বোরকা বা হিজাব দেখলেই কি এদের হৃদপিণ্ডে আঘাত লাগে?”

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমার শীলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক খোন্দকারের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। তবে, এখনও কোনো অভিযোগ পাইনি।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago