বদলির আদেশ অমান্য করে দায়িত্ব পালন করে যাচ্ছেন চুনারুঘাটের শিক্ষা অফিসার নাজনীন

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকায় তিন দফায় জেলা, বিভাগ ও অধিদপ্তরীয় তদন্ত শেষে সম্প্রতি তাকে চুনারুঘাট থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কৌশলে চুনারুঘাটে থেকে যাওয়ার চেষ্টা করছেন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা জানান, আমরা দুজন সহকারী শিক্ষা অফিসার চুনারুঘাটে দায়িত্ব পালন করছি। কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দেননি।
তথ্যসূত্রে জানা যায়, দায়িত্ব না দিয়ে নাজনীন সুলতানা সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাকে বদলি করা হয়েছে। এখন এখানে থাকা তার সমিচীন নয়। তাদের মতে, বদলির পরও তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জানতে শিক্ষা অফিসার নাজনীন সুলতানার মুঠো ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago