ঠাকুরগাঁওয়ে অবমূল্যায়নে ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছাসেবক দলের নেতার দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

দীর্ঘ রাজনৈতিক জীবনের অবমূল্যায়নে ক্ষোভ প্রকাশ করে অভিনব সিদ্ধান্ত নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতা। প্রায় ১৭ বছর দলের সঙ্গে থাকার পর তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগের ঘোষণা দেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের খচাবাড়ি বাজারে নিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পদত্যাগকারী নেতা মোহাম্মদ তুষার আলী স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুধ দিয়ে গোসল শেষে জনসমক্ষে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে তুষার আলী বলেন, “দলের সঙ্কটময় সময়ে পাশে ছিলাম। নানা হয়রানি সহ্য করেছি। তবুও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। কিন্তু আজ দেখছি, আমার ত্যাগের কোনো মূল্যায়ন নেই। এতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।”
তিনি আরও দাবি করেন, রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে হয়তো ‘পাপ জমেছে’—এমন ভাবনা থেকেই তিনি দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘পবিত্র’ ও ‘মুক্ত’ করার প্রতীকী প্রচেষ্টা নিয়েছেন।
জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “তুষার আলী কেন পদত্যাগ করলেন—এ বিষয়ে এখনও বিস্তারিত জানি না। তার সঙ্গে কথা বলে পরে মন্তব্য করতে পারব।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago