ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মিজানুর রহমান। পেশাদারিত্ব, মানবিক পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব এবং সেবায় আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয় তাকে।
এএসপি মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার তত্ত্বাবধানে হালুয়াঘাট ও ধোবাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়, যা জনসন্তুষ্টি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার এ অর্জন শুধু ব্যক্তিগত সম্মানই নয়, বরং স্থানীয় জনগণকে নিরাপদ ও সেবামুখী পুলিশিংয়ের প্রতি আশাবাদী করে তুলেছে। একজন তরুণ ও দক্ষ পুলিশ কর্মকর্তার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…