লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও সঠিক সময়ে সেচ সুবিধা পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। দীর্ঘদিনের দুশ্চিন্তা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর বিঘাপ্রতি ধানের উৎপাদন আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের বীজ এবং নিয়মিত পরিচর্যার ফলেই এমন উৎপাদন সম্ভব হয়েছে বলে তারা জানান।
উপজেলার চর আলগী, বড়খেরী, চর পোড়াগাছা ও কমলনগর সংলগ্ন এলাকাজুড়ে এখন পুরোদমে ধান কাটার উৎসব চলছে। মাঠে মাঠে শ্রমিকদের ব্যস্ততা, ধান মাড়াইয়ের শব্দ আর সোনালি গাদাগাদি দৃশ্য জানান দিচ্ছে সমৃদ্ধ ফসলের ইঙ্গিত।
স্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন,এবার আল্লাহর রহমতে খুব ভালো ফলন পেয়েছি। যদি বাজারে ধানের দাম ঠিক থাকে, তাহলে আমাদের অনেক উপকার হবে।”
রামগতি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ধান আবাদ হয়েছে এবং ফলনও সন্তোষজনক। তাঁদের আশা, এ ফলন উপজেলায় খাদ্য নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
সব মিলিয়ে কৃষকদের এখন একমাত্র প্রত্যাশা,ন্যায্যমূল্য। যাতে তাঁদের কঠোর পরিশ্রমের যথার্থ মূল্য নিশ্চিত হয়।
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…