তুলির বিরুদ্ধে বিক্ষোভ: এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

ঢাকা-১৪ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী করেছে ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে।

তবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে ও দারুসসালাম বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু।মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাজুর কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময়ে বিক্ষোভ দেখিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।নোটিশে উল্লেখ করা হয়েছে, সাজুর বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ অমান্য এবং সাংগঠনিক সিদ্ধান্ত অগ্রাহ্য করার অভিযোগ রয়েছে।সেক্ষেত্রে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।নোটিশে এটি জমা দেওয়ার স্থান হিসেবে নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago