যে ৩ ধরনের মোবাইল ফোন সেট বন্ধ করবে সরকার

সরকার অবৈধভাবে আনা, চোরাচালানকৃত এবং ক্লোন করা মোবাইল ফোন ব্লক করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  এই সিদ্ধান্তের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, এসব বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, সাইবার সুরক্ষা এবং টেলিযোগাযোগের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিডা, ব্যাংকিং খাত, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, বিএফআইইউ এবং এনবিআর দীর্ঘদিন ধরে এ বিষয়ে সুপারিশ করে আসছে।

তার ভাষায়, অবৈধ মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধ ঘটে—

ভুল সিম রেজিস্ট্রেশন/eKYC, জুয়া ও এমএলএম প্রতারণার বাল্ক এসএমএস, ভুয়া এমএফএস রেজিস্ট্রেশন, অনলাইন স্ক্যাম ও জুয়া পরিচালনা, ক্লোন হ্যান্ডসেট ব্যবহার, ট্যাক্স-শুল্ক ফাঁকি, বিদেশ থেকে অবৈধ আনবক্সড ফোন আমদানি, লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান, এবং স্থানীয় মোবাইল শিল্পের ক্ষতি।

তিনি আরও বলেন, ভুয়া এইচএস কোড, লাগেজ পার্টি বা সীমান্ত দিয়ে মোবাইল আনার মতো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—ডিজিটাল অপরাধ বৃদ্ধির পথও বন্ধ করা হবে। এখানে কোনো ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

13 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago