ধানের শীষের বাইরে কেউ এজেন্ট পাঠাতে পারবে নাঃ ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপনের হুঁশিয়ারি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন শনিবার (২২ নভেম্বর) ঘোষণা দিয়েছেন, বিএনপির মনোনীত প্রতীক ‘ধানের শীষ’-এর বাইরে কেউ নির্বাচন করলে তারা কোনো কেন্দ্রের এজেন্ট পাঠাতে পারবে না।

চাটমোহরে অনুষ্ঠিত এক গণমিছিল ও বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশে স্বপন বলেন, “আমরা ধানের শীষের বাইরে কাউকে স্বীকৃতি দিই না। যদি কেউ এই সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার চেষ্টা করে, তাদের কোনো কেন্দ্রে এজেন্ট পাঠানো সম্ভব হবে না।”

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

পাবনা-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দিয়েছে। স্থানীয় অংশের নেতারা তাকে ‘বহিরাগত’ হিসেবে উল্লেখ করে তাদের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছেন।

এ অবস্থায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সমাবেশে কৃষিবিদ তুহিন ও অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক স্বপন বলেন, ‘আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল, বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ যেন দলবিরোধী মনোভাব প্রকাশ না করে। আমরা চাই সবাই একসাথে থাকুক।’

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার মন্তব্য করেছেন, ‘স্বপন এ ধরনের কাঁচা রাজনীতিবিদ নন। সাংবাদিকরা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন।’

পাবনা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago