গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনজু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মনজু মিয়া কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুকে আটক করা হয়। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, ‘জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় মনজুর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’
উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে মনজুকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে পরে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করেন, ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…