অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ বালক দল টানা তৃতীয় জয় পেয়েছে। আজ স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।ম্যাচের সাত মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিশাল আহমেদের হিটে ব্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি।
তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক চীন। জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের গোলে বাংলাদেশ জয়ের পথে থাকে। চতুর্থ কোয়ার্টারে আরো এক গোল পরিশোধ করে চীন খেলায় ফেরার আরেক দফা চেষ্টা করে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সতর্কতামূলক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে।হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছিল। আজ স্বাগতিক চীনকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠার পথে অনেকটা এগিয়ে গেল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…