আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় মিঠাপুকুর আন্ডারপাস সংলগ্ন মহাবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রায় ১০ হাজারেরও বেশি জামায়াত ইসলামীর নেতা কর্মী মোটরসাইকেল বহরে অংশ নেয় যা সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা সবচেয়ে বড় রাজনৈতিক মহড়া।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলামসহ শিবির নেতৃবৃন্দ।
এ সময় নেতা-কর্মীরা দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন এই স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোডাউন শেষে প্রার্থী গোলাম রাব্বানী উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এ ব্যাপারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত প্রার্থী এই আয়োজনের মাধ্যমে মাঠপর্যায়ে শক্ত অবস্থান প্রদর্শন করলেন এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনলেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…