Categories: বিনোদন

ওয়েব সিরিজ মানেই গালিগালাজ : পরেশ রাওয়াল

বর্তমান ওটিটি কনটেন্টের ধারা নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করলেন বলিউডের বাবু ভাইয়া খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানালেন, অধিকাংশ ওয়েব সিরিজেই অতিরিক্ত যৌনতা ও অশ্রাব্য ভাষা স্থান পাচ্ছে, যা শুধুমাত্র দর্শকের দৃষ্টি আকর্ষণের সস্তা কৌশল বলে মনে করেন তিনি।তবে এখনকার সময়ের রগরগে কনটেন্ট মোটেই পছন্দ নয় এই বর্ষীয়ান অভিনেতার। সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘এখন তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়। সেটাও কোনো যুক্তি ছাড়াই। এখন মনে হয়, এটা সস্তার প্রচার কৌশলী ছাড়া আর কিছুই নয়। যাতে দর্শকদের দৃষ্টি আরও আকর্ষণ করা যায়। কিন্তু দর্শকরাও এবারে বিরক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে নির্মাতারা যদি এসব বন্ধ করার কোনো উপায় না খোঁজেন, তাহলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।তিনি আরও বলেন, ‘সিনেমা হোক বা সিরিজের গল্পে যা আমরা সেটাই দেখাই যেটা বাস্তবে ঘটে। তবে কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু বোধবুদ্ধি দিয়ে বিচার করা উচিৎ। সমাজের সবকিছু তো হুবহু দেখানোর প্রয়োজন নেই। কিছু জিনিস উপদেশমূলকভাবেও দেখানো যায় কিংবা ভদ্রভাবেও পরিবেশন করা যায়।’

সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন পরেশ রাওয়াল। অবশ্য পরে নিজের অবস্থান থেকে সরে এসে আবার ফিরছেন বাবুভাইয়া হয়ে। এবার অভিনেতার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিলো।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago