আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন। সেপ্টেম্বর ২০২৫ ও অক্টোবর ২০২৫—এই দুই মাসে টানা দ্বিতীয়বারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
অপরাধ দমন, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতারে বিশেষ ভূমিকার জন্য অভিন্ন মানদণ্ডের আলোকে তিনি এ সম্মাননা অর্জন করেন। জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারেও অষ্টগ্রাম থানার অবদান ছিল উল্লেখযোগ্য।
এছাড়াও অষ্টগ্রাম থানার এসআই (নি:) একেএম মোশারফ হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই (নি:) মোঃ শফিকুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। একই থানার কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাস বিভিন্ন গুরুত্বপূর্ন কর্মকান্ডে সহযোগিতার জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন।
সর্বোপরি, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করেন।
আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরী তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অষ্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় এ অর্জন সাধারণ মানুষের আস্থা আরও বহুগুণ বৃদ্ধি করেছে বলে এলাকাবাসী মনে করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…