জ৯আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ডা. শাহীন রেজা চৌধুরী ঢাকাস্থ বিভিন্ন এলাকায় বসবাসকারী নিজ জেলার ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই তিনি রাজধানীর বিভিন্ন সড়ক, মার্কেট, বাসাবাড়ি ও কর্মস্থলে গিয়ে নিজ এলাকার ভোটারদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমর্থন কামনা করছেন।
ঢাকার লালকুঠি, পীরেরবাগ, নুরেরচালা, রামপরা সহ বেশ কয়েকটি এলাকায় বসবাসকারী হাওরাঞ্চলের মানুষদের সঙ্গে তিনি একাধিক সভা, মতবিনিময় ও ব্যক্তিগত আলোচনায় অংশ নেন ও আরও যাবেন। এসব গণসংযোগে তিনি এলাকার উন্নয়ন চাহিদা, দীর্ঘদিনের কাঠামোগত সংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবার স্বল্পতা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য ও দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো।
ডা. শাহীন রেজা চৌধুরী বলেন, “অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। স্থানীয় মানুষের মতামত নিয়েই আমি উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছি। হাওরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনই আমার মূল লক্ষ্য।” সেবার মাধ্যমে উন্নয়ন হবে যা চলমান আছে তা আরও বৃদ্ধি পাবে কয়েক গুন।
গণসংযোগে উপস্থিত ভোটাররা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে নির্বাচিত প্রতিনিধিরা হাওরবাসীর প্রকৃত সমস্যাগুলো দৃশ্যমানভাবে সমাধান করতে পারেননি। তারা নতুন নেতৃত্বে উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে ডা. শাহীন রেজা চৌধুরীর প্রতি আস্থা ও সমর্থনের কথা জানান।
রাজধানীতে বসবাসরত হাওরবাসীর কাছে জনতার প্রার্থী হিসেবে ডা. শাহীন রেজা চৌধুরীর প্রচারণা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচনী মাঠে তাঁর সরব উপস্থিতি ও সক্রিয় প্রচারণা কিশোরগঞ্জ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…