অনিয়মের শাস্তি হিসাবে রংপুর কর অঞ্চলের উপ–কর কমিশনারের বেতন কমালো এনবিআর

রংপুর কর অঞ্চলের উপ–কর কমিশনার সাজিদ খানের বিরুদ্ধে অনিয়মে জড়ানোর প্রমাণ হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার মূল বেতন কমানো হয়েছে।

‎অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় উপ–কর কমিশনার সাজিদ খানকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের লঘুদণ্ড দেয়া হয়েছে। এর ফলে তার বর্তমান মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে কমে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারিত হয়েছে।

‎সাজিদ খান খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজ-এ দায়িত্ব পালনের সময় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮–১৯ এবং ২০১৯–২০ করবর্ষের আয়কর মামলায় বড় ধরনের অনিয়মে জড়িয়ে যান।

‎অভিযোগ অনুযায়ী, দুই করবর্ষে প্রতিষ্ঠানটির উৎসে কর্তিত কর যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা—কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই করদাতাকে ক্রেডিট হিসেবে প্রদান করেন তিনি। এছাড়া কোনো যাচাই-বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারায় আইটি–৩০ সংশোধনপূর্বক ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা এবং ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার কর প্রত্যর্পণ তৈরি করেন।

‎এই অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। কৈফিয়ত দাখিলের পর গত ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত।

‎প্রজ্ঞাপনের তথ্যানুসারে, শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় উপ কর কমিশনার সাজিদ খানকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের লঘুদণ্ড দেয়া হয়েছে। এর ফলে তার বর্তমান মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে কমে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারিত হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

29 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

40 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago