রাজবাড়ী গোয়ালন্দে দুর্ঘটনা? অল্পের জন্য বেঁচে গেলো অর্ধশত প্রাণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় টেনে আনা একটি নষ্ট কাভার্ডভ্যানের চেইন হঠাৎ খুলে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান আরেকটি নষ্ট কাভার্ডভ্যানকে পিছনে চেইন দিয়ে টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। তারা মকবুলের দোকান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ চেইনটি ছিঁড়ে যায়। এতে পিছনের নষ্ট কাভার্ডভ্যানটি সড়কের মাঝখানে চলে আসে এবং বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাসটির সামনের অংশ মারাত্মকভাবে থেঁতলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা বাসস্ট্যান্ডে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকা চারটি ব্যাটারিচালিত রিকশা ও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।
স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস কাভার্ডভ্যানের চালক সুজন জানান, গতকাল মঙ্গলবার ফরিদপুরের ভাংঙায় দুর্ঘটনায় আমাদের একটি কাভার্ডভ্যান সামনে থেকে দুমড়েমুচড়ে নষ্ট হয়ে যায়। আজ সেটিকে আমার গাড়ির পিছনে চেইন দিয়ে ঢাকার দিকে আনছিলাম। পথে এখানে চেইন খুলে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ঈগল পরিবহন বাস ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago