জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে নাঃ গোলাম পরওয়ার

বিরোধীদের সমালোচনার জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। কুরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন কথা বলে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ কুরআন পাঠিয়েছেন। কী করা উচিত এবং কী পরিত্যাগ করা উচিত, তার সুস্পষ্ট নির্দেশনা কুরআনে রয়েছে। আমরা মানুষের কাছে সেই সত্যই তুলে ধরি। তাই ভিত্তিহীন অপপ্রচার বন্ধের আহ্বান জানাই।’

একটি রাজনৈতিক দলের নাম না উল্লেখ করেই তিনি বলেন, সেই দলের মহাসচিব ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠা করবেন না বলে দাবি করেছেন, আবার বলেছেন কুরআনে রাজনীতির কথা নেই। গোলাম পরওয়ার মন্তব্য করেন, কুরআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, “অনেকে ‘মদিনার ইসলাম’ নিয়ে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। দাড়ি কেটে বা গান-বাজনার মাধ্যমে কি মদিনার ইসলাম প্রতিষ্ঠা হয়? যারা শরিয়াহ মানে না, তারা কীভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে?”

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন আমিও অন্য মার্কায় কাজ করার অধিকার রাখি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝান, আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

বিএনপির প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আগে আওয়ামী লীগ যেমন জামায়াত-শিবিরকে কখনো রাজাকার, কখনো জঙ্গি বলত, এখন বিএনপিও সেই ভূমিকায়। তালিম ও মাহফিল অনুষ্ঠানে তারা বাধা দিচ্ছে। এটি জামায়াতকে নয়, বরং ইসলামকে বাধাগ্রস্ত করছে।

তার দাবি, এসব আচরণের ফলে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় নেতারা।

দিনের শুরুতে শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago