দুমকি উপজেলার লেবুখালীতে মোটরসাইকেল–অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে, অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেবুখালী-–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুনায়েদ মারা যান। পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্বজনরা নিহত জুনায়েদের লাশ নিয়ে যায়। আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে দুমকি থানার এসআই মো: সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পায়নি বলে তিনি জানিয়েছেন।জুনায়েদের পিতা কালাম বিশ্বাস পটুয়াখালী ভার্সিটির কর্মচারী,গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংসায়,জুনায়েদ অনার্সে অধ্যায়নরত বলে জানা গেছে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago