আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার পল্লবীর বিএনপি নেতা মামুন

রাজধানীর পল্লবীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগর কমিটির একাধিক নেতারা বসবাস করলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি’র দলীয় কোন কর্মসূচি ঘোষণা দিলে তখন অনেককেই রাজপথে আন্দোলনে খুঁজে পাওয়া যেতো না, দলের সেই দুর্দিনে রাজধানীর পল্লবীতে যাকে ছাড়া বিএনপির কোন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেই ব্যক্তির নাম মফিজুর রহমান মামুন।

সে ১৯৯৪ সালে ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। পরবর্তীতে যুবদলের রাজনীতি করেছেন এবং বর্তমানে ৯১ নং- ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে চলেছেন।

মফিজুর রহমান মামুন বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর থেকে আওয়ামীলীগের নেতারা বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। ১৯৯৬ সালে বিনি ভোটের একতরফা নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠনের পর তৎকালীন যুবলীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের বর্তমান সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, মাছুয়া হোসেন, মোতালেব এর নেতৃত্বে মফিজুর রহমান মামুন ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে তার বসত বাড়িতে হামলা চালায় এবং তার ঘর বাড়ি ভাঙচুর করে। তাদের ডিস্ট্রিক্ট ট্রাক ছিল হামলাকারীরা তাতে আগুন লাগিয়ে দেয়।

৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান ই-এলাহী বাবুল বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৭ বছরে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেকোন বিপদে আপদে মফিজুর রহমান মামুন সহযোগিতা করেছেন এবং যেকোন দলীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দলীয় নেতাকর্মীদের কে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতাও করেছেন। ৫ই আগস্ট ২০২৪’র পরবর্তী সময়ে দেখা গেছে যে, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মফিজুর রহমান মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। যদিও দীর্ঘদিন যাবৎ মফিজুর রহমান মামুন দেশের বাইরে থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করে আসছেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago