পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণঃ পুলিশ সদস্য আহত

রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানা ও আর্মি ক্যাম্পের মাঝে ট্রাস্ট ব্যাংকের বুথের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এতে পুলিশের এএসআই নূরুল ইসলাম আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা জানান পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান।

পুলিশ বলছে, পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর একটির স্প্রিন্টার নূরুল ইসলামের পায়ে লাগলে রক্তাক্ত হন।

উপ কমিশনার মাকছুদের বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

25 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

43 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago