ভূমি সেবায় উদ্ভাবনের স্বীকৃতি-ময়মনসিংহে জেলার ২য় শ্রেষ্ঠ এসি-ল্যান্ড তামান্না হুরায়রা

ভূমি সেবা ডিজিটালাইজেশন, স্বচ্ছতা বৃদ্ধি ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার ২য় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার এসি-ল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা।

জেলা প্রশাসনের নিয়মিত মূল্যায়নে তার কার্যক্রমকে অত্যন্ত সফল ও উদ্ভাবনী হিসেবে চিহ্নিত করা হয়। ভূমি সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে তিনি যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, তা সাধারণ মানুষের সেবা পাওয়ার প্রক্রিয়ায় লক্ষণীয় পরিবর্তন এনেছে। এর আগে তিনি তারাকান্দা উপজেলায় এসি-ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা, সেবা সহজীকরণ এবং জনগণের সাথে সরাসরি সংযোগ বৃদ্ধির জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেন। তার এ অর্জনে জেলার বিভিন্ন মহল অভিনন্দন জানিয়ে বলেন-ভূমি সেবায় নতুন মানদণ্ড সৃষ্টি করে তামান্না হুরায়রা প্রশাসনের সক্ষমতা ও মানুষের আস্থা আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

35 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

53 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago