শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানেরশীষে ভোট চাইলেন ডাঃ প্রিয়াংকা

মাকসুদুর রহমান (রোমান), জেলা প্রতিনিধি শেরপুর:- শেরপুরে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ২০১৮ সালের বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন। আজ ৬ জুলাই রবিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শেরপুর সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলো। কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে শেরপুরে সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে থেকে বিপুল ভোটের মাধ্যমে শেরপুরের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। 

মতবিনিময় সভায় জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। 

এসময় তিনি বলেেন, শেরপুরের জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানে যে তিনটি হত্যা মামলার চার্জসীট দেয়া হয়েছে সেখানে যদি কোন ফ্যাসিস্ট এবং ছাত্র হত্যার প্রত্যক্ষ আসামি বাদ পড়ে থাকে এটা জেলা বিএনপি কিছুতেই মেনে নেবেননা। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। তিনি তার বক্তব্যে বলেন, এখনও বিভিন্ন সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে। প্রশাসন যন্ত্র ঠিকমত কাজ করছেন না। তিনি আরও বলেন, ফ্যসিস্ট সরকারের কিছু মনোনীত ব্যক্তিদ্বারা প্রশাসন কাজ করছে বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, এসএম শহিদুল ইসলাম, রমজান আলী, রেজাউল করিম রুমি, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সফিউল আলম চাঁন, জেলা কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

31 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago