পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা আটটি রাজনৈতিক দল।
বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “গণভোটে যাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়, সেজন্য বিভাগীয় শহরগুলোতে আট দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে আট দলের লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।”
তিনি আরও বলেন, আট দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের তারিখগুলো হলো, ৩০ নভেম্বর (রোববার) রংপুর বিভাগীয় সমাবেশ, রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট, ৬ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম।
আট দলের নেতারা জানান, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…