লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা রোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মোবাইল হ্যাকিং, ফেসবুক–আইএমও হ্যাকিং, বিকাশ প্রতারণা ও বিভিন্ন অনলাইন জালিয়াতি থেকে বাঁচার উপায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, লালপুরের কিছু এলাকায় সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এলাকার নাম ক্ষুণ্ন হচ্ছে। এসব প্রতারণা রোধে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার বক্তব্যের পর সহস্রাধিক শিক্ষার্থী প্রতিশ্রুতি দেন—
তারা কেউ অনলাইন প্রতারণায় জড়াবে না এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল, লালপুর থানার ওসি, ডিবির কর্মকর্তাসহ শিক্ষক–শিক্ষার্থীরা।
জেলা প্রতিনিধি নাটোর

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago