হবিগঞ্জের লস্করপুরে র‍্যাব-৯,এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে  ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ভোরে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি  দল এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব-৯, সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-৯, সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকার কাছে চেকপোস্ট স্থাপন করেন। কিছুক্ষণের মধ্যেই সন্দেহজনক  একটি সিএনজি কে থামানোর সংকেত দিলে চালক ও যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তল্লাশীকালে সিএনজির পেছনের ইঞ্জিনের পাশে খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব-৯,।
গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর উপজেলার শাহপুর এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (২৮) এবং মাহবুবুর রহমান (২১)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
র‍্যাব-৯, জানায়, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র‍্যাব-৯, আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

26 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

44 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago