বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে তীব্র অনিয়মের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—যোগ্যতা উপেক্ষা, পক্ষপাতমূলক আচরণ, নিয়মবহির্ভূত ভোটার তালিকা তৈরি এবং বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত টিম পছন্দের প্রার্থীদের এগিয়ে দিতে কাজ করছে।
ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার প্রথম আলোচনা সভা হয় গত ২২ মে। এরপর ২৯ জুলাই থেকে সদস্য ফরম পূরণ শুরু হয় এবং ২৩ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৬ সালে প্রথম কমিটি গঠিত হলেও ২০২২ সালে তা পূর্ণাঙ্গ হয়। দীর্ঘ আট বছর পর কমিটি বিলুপ্তির পর নতুন কাঠামো তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা ছিল—৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় ব্যানারে অন্তত পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ থাকতে হবে। কিন্তু অভিযোগ, বাছাই প্রক্রিয়ায় সেই নিয়ম মানা হয়নি।
ছাত্রলীগ সংশ্লিষ্টদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
নেতাকর্মীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত টিম ৪০ জনের বেশি ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে আন্দোলন–সংগ্রামে সরাসরি যুক্ত এবং নির্যাতনের শিকার প্রকৃত ছাত্রদল কর্মীরা বঞ্চিত হচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদলের পাঁচটি গ্রুপ সক্রিয় থাকলেও এর মধ্যে চারটি গ্রুপ নির্বাচনের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
একজন দীর্ঘদিনের ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমরা ১০–১২ জন সবসময় মিছিল–মিটিং করেছি, নির্যাতিত হয়েছি। এখন যারা আমাদের ওপর হামলা–মামলা চালিয়েছে, তারাই ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচিত করবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত টিম একটি নীলনকশা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে জিতানোর চেষ্টা করছে।”
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago