১০ম গ্রেডের দাবীতে গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১১ টায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে টেকনোলজিস্টরা ন্যায্য গ্রেড পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। করোনা মহামারি, ডেঙ্গু বা নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের জীবন রক্ষায় তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করলেও এখনো ১০ম গ্রেড না পাওয়া অত্যন্ত দুঃখজনক।
এই অবস্থাকে সুস্পষ্ট বৈষম্য অভিহিত করে তারা বলেন, একই যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ১০ম গ্রেড পেলেও স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভরসা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বছরের পর বছর এই সুবিধা থেকে বঞ্চিত।
এসময়ে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিষ্ট মোঃ মাহবুবুর রহমান সোহেল, মেডিকেল টেকনোলজিষ্ট  রেডিওগ্রাফি মেহেরুন নেসা রুমা, ফার্মাসিস্ট মোঃ আবু সাঈদ, মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব মোঃ মনিরুজ্জামান সহ প্রমুখ।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

26 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

44 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago