আমরা গোদাগাড়ীর যুদ্ধক্ষেত্রে দাড়িয়ে আছি: এনসিপি নেতা সারজিস

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :- রাজশাহীর গোদাগাড়ীতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত সফর করেছেন। এসময় কেন্দ্রীয় নেতাদের বরণ করতে আগে থেকেই তৃনমুলের নেতারা এনসিপির পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিলেন। 

জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে স্থানীয়  জনতা তাদের অভিবাদন জানান।এসময় জাতীয় নাগরিক পার্টি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মাইক্রোফন তুলে নিয়ে নাহিদ ইসলামকে বক্তব্য দেওয়ার আহবান জানান। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)’র পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক, জনাব নাহিদ ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং গোদাগাড়ীর মানুষের প্রতিরোধের সংগ্রামকে স্মরণ করেন। 

বক্তব্য শেষে দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক, জনাব হাসনাত আব্দুল্লাহ স্থানীয় জনগণের দাবির পরিপেক্ষিতে তাঁদের স্লোগানে স্লোগানে মূখরিত করেন।

৬ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় এই সংক্ষিপ্ত সফর করেন তারা।এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ  এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব রহমাতুল্লাহসহ তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনাদের সাথে দেখা করতে নেমেছি।আপনাদের যে ভালবাসা আমাদেরকে দেখিয়েছেন তার প্রতি সম্মান রেখে জুলাই গণঅভ্যূত্থানের এই পদযাত্রায় আমরা আপনাদের দেখতে নেমেছি। আপনারা অসিম সাহসের সাথে আন্দোলন করেছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৩৩ জনের বেশি।আপনাদের এই লড়ায়ের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। গোদাগাড়ী বাসীর এই সাহসী ভূমিকা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরাও অনুপ্রাণিত হয়েছি। গোদাগাড়ীর মত একটা উপজেলাতেও সাহসের সাথে লড়াই করেছেন আপনারা। বন্ধুগণ,  আমরা জুলাই পদযাত্রা শুরু করেছি।জুলাই গণঅভ্যুত্থানে যে সাহস নিয়ে রাজ পথে নেমেছিলাম, এখন জনগণকে বার্তা দিতে হবে আমরা এখনো মাঠে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণা পত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি। আমাদের মানুষের কাছে যেতে হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago