বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার।(১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বরিশাল জেলাকে নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিশেষে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বরিশাল বিভাগ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
পরে দুপুর ১২ টায় ডিসি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…