দুমকি উপজেলার সাতানীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে মারধরের অভিযোগ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জোমাদ্দার বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৬) সাথে একই বাড়ির মৃত মোকছেদ জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৫০) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল। সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে বসত:ঘর (একতলা পাকা ভবন) নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বৃদ্ধ বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে বেধরক কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এসময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

47 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

58 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago