বগুড়ায় ২৭ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক

বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বগুড়া পৌরসভার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু নাসের শেখসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসেরসহ আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের পুত্র ও পৌর স্বেচ্ছাসেবক-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শেখ রিদয় (২৮), শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখ এর পুত্র হাসিব শেখ (২৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা জানিয়ে আমার দেশকে বলেন, র‍্যাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

14 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago