কক্সবাজারে চার বছরের কন্যাশিশুকে হত্যা করে নদীতে ফেলে দিলেন পাষণ্ড বাবা

কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামের চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা। পরে ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এর জের ধরে কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ পাশের নদীতে ফেলে দেন পাষণ্ড বাবা।

তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ নদীতে নেমে তল্লাশি করে শিশুর মরদেহ উদ্ধার করে।আরিফ বলেন, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন ঘাতক আমান উল্লাহ। খুনের সময় মাদকসেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১টার দিকে থানায় নেওয়া হয়।

কক্সবাজার প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago