বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা অভিযোগপত্র দাখিল করেন। আদালত বাদীর বক্তব্য শুনে পরে আদেশ দেবেন বলে জানান।
অভিযোগে বলা হয়, ১২ নভেম্বর দলীয় এক কর্মসূচিতে ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় তারেক রহমান মন্তব্য করেন যে বর্তমান প্রেক্ষাপটে গণভোটের তুলনায় আলুর ন্যায্যমূল্য পাওয়া মানুষের কাছে বেশি জরুরি।
এর পর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বক্তব্যকে লক্ষ্য করে একটি পোস্ট দেন।
পোস্টটিতে তিনি উল্লেখ করেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কেনার পরিবর্তে যদি কৃষকদের দেওয়া হতো, তাহলে আলু-পেঁয়াজের ন্যায্যমূল্য মিলত।
বাদীপক্ষের অভিযোগ, এই মন্তব্য ভিত্তিহীন ও ভুল তথ্যনির্ভর; যা তারেক রহমানের ভাবমূর্তি, রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
এছাড়া দাবি করা হয়, মামলায় উল্লেখিত ৮৮ কোটি টাকার কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করা হয়নি, আসামির বক্তব্য সম্পূর্ণরূপে অসত্য এবং উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…