ব্রাকসু নির্বাচন ২৯ ডিসেম্বর: শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর মিশ্র প্রতিক্রিয়া

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ এবং ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বেরোবির প্রথম ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: শাহজামান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা জমাদান, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দসহ সম্পূর্ণ নির্বাচনসূচি প্রকাশ করেন। এই ঘোষণার পরই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং নতুন তারিখকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় একাউন্টিং এর ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী ও বেরোবি ছাত্র শিবির নেতা আহমাদুল হক আলবীর বলেন, “শিক্ষার্থীদের দাবি ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন। ২৯ ডিসেম্বর হলে শীতকালীন ছুটির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে। তাই আমরা এই তারিখ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।” তিনি দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান।

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমান মন্তব্য করেন, “ব্রাকসু আমাদের আবেগ। নির্বাচন কমিশন আজকে যে তারিখ ঘোষণা করেছে সেটা নির্বাচন দেয়ার মন মানসিকতা নিয়ে দেয়নি। তারা নামমাত্র একটা তারিখ ঘোষণা করেছে যে তারিখে নির্বাচন সম্ভব নয়।”
শীতকালীন অবকাশের আগেই নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তিনি। অন্যথায় শিক্ষার্থীরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানান।

তবে ভিন্ন মত প্রকাশ করে নির্বাচনী সময়সূচিকে স্বাগত জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বেরোবি ছাত্রদলের সদস্য সচিব মো: রাশেদ মন্ডল বলেন, “ছাত্রসংসদ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে। বেরোবিতে প্রথম ছাত্রসংসদে প্রশাসনের অনেক প্রস্তুতির বিষয় জড়িত। ছবিযুক্ত ভোটার তালিকা, ব্যালট নাম্বারিং, প্রার্থীর ছবিযুক্ত ব্যালট নিশ্চিত সহ নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহি করতে হবে। স্বল্প সময়ের মধ্যে প্রশাসন সাহসিকতার সঙ্গে তারিখ ঘোষণা করছেন। সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই।”

নির্বাচনী প্রত্যাশা নিয়ে তিনি আরো বলেন, “সব জায়গায় স্বচ্ছতা জবাবদিহিতা যেন বজায় থাকে। অন্যান্য ক্যাম্পাস গুলোর অনেক ত্রুটি আমরা দেখেছি। আশাকরি ৪টা বিশ্ববিদ্যালয়ের সেসব ত্রুটিগুলো মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবেন। উনাদের হাতে ইতিহাস রচিত হোক, ঐতিহাসিক নির্বাচন সফল বাস্তবায়নের মাধ্যমে। ছাত্রসংসদ শিক্ষার্থীদের চাওয়াগুলোকে বাস্তবায়ন করুক।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামান জানান, শীতকালীন অবকাশ পুনর্বিবেচনার জন্য উপাচার্যকে চিঠি পাঠিয়ে তারপর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।”

তফসিলের সময় বিবেচনার প্রশ্নে তিনি বলেন, “যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন ছিল তা বিবেচনায় নিয়েই তফসিল চূড়ান্ত করা হয়েছে। আশা করব প্রশাসন শিক্ষার্থীদের কথা ভেবে শীতকালীন ছুটি আগামী জানুয়ারিতে সমন্বয় করবেন।”

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago