বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীর বাঘায় এলজিইডি পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বাঘা পৌরসভার আয়োজনে শাহী মসজিদ প্রাঙ্গণের তেতুলতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাম্মী আক্তার। আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান, বাঘা পৌরসভা ইঞ্জিনিয়ার মোঃ মতাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার মোঃ মুকুল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রহমান (এছা),উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, “বাঘা পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যোগাযোগব্যবস্থায় আসবে গতিশীলতা।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় বাঘা পৌরসভায় ৪২৯০ মিটার সড়ক উন্নয়ন, ১৬২ মিটার প্রটেকশন ওয়ার্ক (প্যালিসেডিং), ৭০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ এবং ১০টি স্ট্রিট লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 minute ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago