মিঠাপুকুরে ধানের ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

কান্নার শব্দ শুনে ছুটে যান গ্রামবাসী। গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। কে বা কারা ফেলে রেখে গেছে তাকে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয় শিশুটাকে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। কান্নার শব্দ শুনে ছুটে যান তিনি। দৌড়ে গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। আনমনে কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

‎এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন নিষ্পাপ শিশুটি। রমেক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

26 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

36 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago