চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন বাজারে বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে তাৎক্ষণিক এক সভার আয়োজন করা হয়। ১৮ ই নভেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টার দিকে জয়রামপুর স্টেশন সংলগ্ন সিদ্দিকী মার্কেটের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। প্রধান বক্তা ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।
জয়রামপুর ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম- সম্পাদক সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।
হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম- সম্পাদক কামরুজ্জামান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম- আহ্বায়ক রকিবুল হাসান তোতা,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম- সম্পাদক সম্পাদক হাফিজুর রহমান,হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন। এ নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা ও মা–বোনসহ সকল ভোটারের ভোট নিশ্চিত করাই মূল লক্ষ্য। বক্তারা অভিযোগ করেন, জনসাধারণকে একটি দল নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে; তাই আমাদের মা-বোন সকলকে সচেতন করার জন্য নিয়মিত মাঠে থাকতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়েই বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিজিএমইএ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে ব্যস্ত আছেন। তিনি উচ্চমানের সৎ ও যোগ্য একজন মানুষ—চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু। তাকে পেয়ে তারা গর্ববোধ করেন এবং তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে জয়রামপুর হাঁট এলাকায় বিএনপির লিফলেট বিতরণ করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…