সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে থানা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্টে অবস্থিত সদর উপজেলা জামায়াত অফিসে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা. আল মামুন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

সভায় প্রধান অতিথি বলেন, দায়িত্বশীলরা একটি সংগঠনের মূল শক্তি। তৃণমূলের কর্মীদের মধ্যে আদর্শ, নৈতিকতা ও সেবামূলক মনোভাব গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল পরিকল্পনা জরুরি।

সভাপতি মুহা. আল মামুন সংগঠনের অগ্রগতি, দায়িত্বশীলদের করণীয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়া সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।

সভা শেষে দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাতক্ষীরা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago