হাসিনা আমাকে ফাঁসি দিতে চেয়েছিল, অথচ তারই ফাঁসি হয়েছেঃ এটিএম আজহার

রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির রায়কে আল্লাহর পক্ষ থেকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে শুকরিয়া জ্ঞাপন করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ শুকরিয়া আদায় করেন।

পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বক্তৃতাকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিনা অপরাধে ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল। অথচ আজ তারই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় ও নীতির পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত আগের চেয়ে আরও দৃঢ় ভূমিকা পালন করবে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

32 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

43 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago