সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

সিলেট প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাটে দোকান ও বসতঘর দখল করা কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়েছে। এর আগে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।

উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন থেকে আমাদের ১০টি দোকান দখল করে আছে আওয়ামী লীগের আলাউদ্দিন ও তার লোকজন। কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের ওপর হামলা চালায় তারা। তাদের হামলায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এই জায়গার স্বত্ব সমাধানের জন্য উভয়পক্ষকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন। কিন্তু এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকানঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, শুনেছি পিরের বাজারের কয়েকটি দোকানঘর নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের আগেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ চলে আসার পরই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago