পুষ্টি ও উপস্থিতি বাড়াতে ঈশ্বরগঞ্জে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্কুল ফিডিং

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে পাঁচ কর্মদিবসে ফোর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ প্রদান করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, “আজ প্রাথমিকভাবে একটি বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূর করবে, পুষ্টিঘাটতি কমাবে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে। ফলে বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।”

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

25 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

43 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago