পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণ, ঘটনায় দায়ী সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) বাদী হয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান উক্ত রিটে পিটিশনারের পক্ষে আইনজীবী নিযুক্ত হয়েছেন। বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো: মনজুর আলম এর দ্বৈত বেঞ্চে আজ (সোমবার) রিটটি দায়ের করা হয়েছে।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ রাজপাড়া থানা, রাজশাহী, জালালাবাদ থানা, সিলেট এবং বোয়ালিয়া থানা, রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
উক্ত রিটে ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবেনা মর্মে রুল চাওয়া হয়। এছাড়াও, বিচারক এবং বিচারক পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা প্রস্তুত করা, পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ চেয়ে বিটিআরসি চেয়ারম্যানকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ইতোপূর্বে জারিকৃত বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য নির্দেশনা চাওয়া হয়। আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago